ইয়র্কশায়ারের এই অলরাউন্ডারের প্রতি তাই অবিচার হয়েছে বলে দাবি ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোর। নির্বাচকদের এই সিদ্ধান্তকে 'চরম হাস্যকর' আখ্যা দিয়েছেন তিনি। কাউন্টিতে দারুণ সুইং আদায় করে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে হিল।
ব্যাটে-বলেও দারুণ পারফরম্যান্স করছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ৩১, উইকেট নিয়েছেন ১৭৮টি, গড় ২১। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তার পরিসংখ্যান তুলনামূলক কম উজ্জ্বল। তবে সর্বশেষ মৌসুমটি তার কেটেছে স্বপ্নের মতো। পারফরম্যান্সই এর প্রমাণ।
ইন্সটাগ্রাম স্টোরিতে বেয়ারস্টো হিলকে নিয়ে লিখেছেন, ‘জর্জ হিলকে আর কী করতে হবে! ১৮ গড়ে ৪৮ উইকেট নিয়েছে, ৩৪ গড়ে করেছে ৭৫০ রান! ইংল্যান্ডের দলে এমনিতেই বল সুইং করাতে পারে, ভালো ব্যাটিং করে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত, এমন খেলোয়াড়ের অভাব।’
শুধু বেয়ারস্টই নন অনেকেই হিলকে ইংল্যান্ড লায়ন্স দলে না দেখে অবাক হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অলরাউন্ডারকে নিয়ে কথা বলছেন।
হিলকে ইংল্যান্ড লায়ন্সে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুধু বেয়ারস্টোই প্রশ্ন তোলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন সমর্থকেরা। মৌসুমসেরা খেলোয়াড়ের চেয়েও বেশি রান করার পরও ইংল্যান্ড দলে বিবেচিত না হওয়ায় হচ্ছে সবচেয়ে বেশি সমালোচনা। এর আগে ২০২৫ সালের মে মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ডাক পেয়েছিলেন হিল।