বুমরাহর খেলা ৫ টেস্টে ভারত জেতেনি, মনে করালেন সাউদি

নিউজিল্যান্ড ভারত সিরিজ
জসপ্রিত বুমরাহ ও টিম সাউদি
জসপ্রিত বুমরাহ ও টিম সাউদি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। তবে এই পেসারই যেন কিউইদের বিপক্ষে ভারতের 'অপয়া'। বুমরাহ নিউজিল্যান্ডের বিপক্ষে যে পাঁচটি টেস্টে খেলেছেন এর একটিতেও জেতেনি ভারত। এর মধ্যে রয়েছে ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়ন্সের ফাইনাল ও ২০২৪ সালে ভারতের মাটিতে খেলা দুই টেস্ট।

সামনেই আরেকটি টেস্ট খেলতে খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত। এর আগে এমন রেকর্ডই সামনে এনেছেন সাবেক কিউই পেসার টিম সাউদি। তিনি মনে করেন টেস্ট বেশ ভালোভাবেই বুমরাহকে সামাল দেয় নিউজিল্যান্ড। এর প্রতিফলনই এই রেকর্ড। সম্প্রতি আসন্ন ভারত সিরিজে নিয়ে কথা বলার জন্য সনি স্পোর্টস নেটওয়ার্কে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সাউদি।

সেখানে সাবেক এই কিউই পেসার বলেন, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড বুমরাহকে অবিশ্বাস্যভাবে খেলেছে। আমার মনে হয় না, বুমরা খেলেছেন এমন কোনো ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়েছে। তাই আমার মনে হয়, টেস্টে নিউজিল্যান্ড তাকে অসাধারণভাবে সামলায়।’

পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে ১০ ইনিংসে ১৩৯.২ ওভার বোলিং করেছেন বুমরাহ। এর মধ্যে ৪০৯ রান নিয়ে ৯টি উইকেট নিয়েছেন ভারতের এই পেসার। ওভার প্রতি ২.৯৪ রান দিলেও উইকেট প্রতি খরচ করেছেন ৪৫ এর বেশি রান। কোনো ইনিংসেই ৩টির বেশি উইকেট নিতে পারেননি বুমরাহ।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে খেলেছেন বুমরাহ। সেটা ২০২০ সালে। বুমরাহর পারফরম্যান্সের সমালোচনা করলেও ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজের প্রশংসা করেছেন সাউদি। তিনি জানিয়েছেন তার বোলিংয়ের ভক্তও তিনি। নিউজিল্যান্ডের মাটিতে সিরাজ বড় হুমকি হয়ে উঠতে পারেন বলেও আশঙ্কা করছেন তিনি।

নিউজিল্যান্ডের সাবেক এই পেসার বলেন, ‘আমি মোহাম্মদ সিরাজের বড় ভক্ত। সে যেভাবে বোলিং করে, তা আমার ভালো লাগে। নিউজিল্যান্ডে যদি সে নিজের লেংথ ঠিক রাখতে পারে, তাহলে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তার মধ্যে যে উদ্যম আছে, সারাদিন যেভাবে দৌড়ে এসে বল করে এবং সে যে ধরনের বোলার, তাতে নিউজিল্যান্ডের কন্ডিশনে সফল না হওয়ার কোনো কারণ দেখি না। বিশেষ করে তাকে নিয়ে ভালো লাগার অনেক কিছু আছে।’

ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হবে আগামী ২২ অক্টোবর। সফরের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট শুরু ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। যথারীতি এই সিরিজে ভারতের নেতৃত্বে আছেন শুভমান গিল।

আরো পড়ুন: