শামীমের ব্যাটিংয়ে হতাশ লিটন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে এই ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ২ বল হাতে রেখে অল আউট হয়েছে ১৪৯ রানে।