নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। সাদা বলের সিরিজের সেই সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

নেলসনের স্যাক্সটন ওভালে ১০ ও ১২ ডিসেম্বর হবে প্রথম দুই টি-টোয়েন্টি। পরের ম্যাচটি হবে ওয়েলিংটনে, ১৫ ডিসেম্বর। একই ভেন্যুতে ১৮ ডিসেম্বর হবে প্রথম ওয়ানডে ম্যাচও। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ ডিসেম্বর। ওই ম্যাচ দুটি হবে মাউন্ট মঙ্গানুইতে।

বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল নিউজিল্যান্ডের মেয়েদের। তবে পুরনো সূচিতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না তাদের। কারণ জুন-জুলাইয়ের পরিবর্তে ফেব্রুয়ারিতে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যার ফলে বাংলাদেশ সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছেন এডেন কার্সন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী ক্রিকেটে বাংলাদেশ খুবই ভালো একটা দল এবং আমরা জানি আমাদেরকে সেরাটা খেলতে হবে। এটা দারুণ ব্যাপার যে ফেব্রুয়ারিতে প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজটি টুর্নামেন্টের জন্য দারুণ একটা প্রস্তুতি হবে।’

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি— ১০ ডিসেম্বর, নেলসন

দ্বিতীয় টি-টোয়েন্টি— ১২ডিসেম্বর, নেলসন

তৃতীয় টি-টোয়েন্টি— ১৫ ডিসেম্বর, ওয়েলিংটন

প্রথম ওয়ানডে— ১৮ ডিসেম্বর, ওয়েলিংটন

দ্বিতীয় ওয়ানডে— ২১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

তৃতীয় ওয়ানডে— ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই

আরো পড়ুন: