হৃদয়ের লড়াইয়ের পরও টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের হার
জিততে হলে প্রথম টি-টোয়েন্টিতে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। অথচ এমন ম্যাচে লড়াই ই করতে পারেননি স্বাগতিকরা। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও লিটন দাসরা। ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র রানের দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের অপরাজিত ৫০ বলে ৮৩ রানের ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ৩৯ রানের হারে সিরিজ শুরু লিটনদের।