তৃতীয় ওভারে মিতব্যয়ী হাসান
পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করার পর ইনিংসের ১২তম ওভারে আবারও ফেরানো হয় হাসানকে। বোলিংয়ে ফিরে হ্যাম্পশায়ারের রানের চাকা থামিয়ে দিয়েছেন তিনি। নিজের তৃতীয় ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। এখনো পর্যন্ত ৩ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন হাসান।
হাসানের দ্বিতীয় ওভারে ভিন্সের ২ চার
দ্বিতীয় ওভারের শুরুটাও ভালো হয়েছিল হাসানের। তবে তৃতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি হজম করতে হয় তাকে। পরের দুই বলে অবশ্য দিয়েছেন মাত্র এক রান। সবমিলিয়ে নিজের দ্বিতীয় ওভারে ১১ রান দিয়েছেন হাসান।
প্রথম ওভারেই হাসানের উইকেট
ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আনা হয় হাসান মাহমুদকে। বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারে কেন্টকে উইকেট এনে দিয়েছেন তিনি। প্রথম ৫ বলে মাত্র ৪ রান দিয়েছিলেন হাসান। ওভারের শেষ বলে এনে দিয়েছেন উইকেটও। ডানহাতি পেসারের ইয়র্কারে বোল্ড হয়ে ফিরেছেন টবি আলবার্ট। প্রথম ওভারে ৪ রান খরচায় ১ উইকেট শিকার হাসানের।
কেন্টের একাদশ- তাওয়ান্দা মুয়েয়ে, বেল ড্রুমন্ড, জ্যাক ক্রলি, স্যাম বিলিংস, জো ডেনলি, হ্যারি ফিঞ্চ, গ্র্যান্ট স্টেওয়ার্ট, টম রজার্স, ম্যাট মিলনেস, জ্যাক লিনটট এবং হাসান মাহমুদ।