পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৫ জানুয়ারি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৫ জানুয়ারি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।
বিগ ব্যাশের পুরো মৌসুম খেলার জন্যই এনওসি পেয়েছিলেন বাবর আজম। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে ডানহাতি ব্যাটারকে। খেলা হচ্ছে না পার্থ স্কচার্সের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালেও। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পাশাপাশি পাকিস্তানের টি-টোয়েন্টি দলেও ফিরেছেন বাবর। শ্রীলঙ্কা সফরে না থাকা শাহীন আফ্রিদিকেও ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। এসএ টোয়েন্টিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন তিনি। এ চোটের কারণেই বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না। তার বদলি হিসেবে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন কাইল জেমিসন।
ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লুক রাইট। আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর এই দায়িত্বে থাকছেন না। এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাউথ আফ্রিকা স্কোয়াড ঘোষণা করেছে আগেই। এবার আগ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে দেশটি। ইনজুরিতে ছিটকে যাওয়া টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরার জায়গায় দলে যোগ করা হয়েছে রায়ান রিকেলটন ও ট্রিস্টিয়ান স্টাবসকে।
ইনিংসের অষ্টম ওভারের শেষ দুই বলে এভিন লুইস ও জনসন চার্লসকে ফেরালেন মুজিব উর রহমান। হ্যাটট্রিকের অপেক্ষায় থাকায় আফগান স্পিনার আবার বোলিংয়ে আসেন ১৬তম ওভারে। মুজিবের প্রথম বলেই ছক্কার চেষ্টা করলেন ব্রেন্ডন কিং। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানা পার করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। ডারউইশ রাসুলি ক্যাচ নিতেই হ্যাটট্রিক উদযাপনে মেতে উঠেন মুজিব। আফগানিস্তানের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ডানহাতি রহস্যময় স্পিনার।
ডনোভান ফেরেইরার পর এসএ টোয়েন্টি খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছেন ডেভিড মিলার। বাঁহাতি ব্যাটারের কুঁচকির চোটে উদ্বেগ বাড়াচ্ছে সাউথ আফ্রিকার। ফেরেইরার পাশাপাশি মিলারকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। দুজনই ছিটকে বড় ধাক্কা খেতে পারে সাউথ আফ্রিকা।
ইনিংসের প্রথম বলেই রান আউটে কাটা পড়ে ফিরলেন রহমানউল্লাহ গুরবাজ। একটু পর আউট হলেন সেদিকউল্লাহ অটলও। দ্রুত দুই উইকেট হারানোর পর আফগানিস্তানকে পথ দেখান ইব্রাহিম জাদরান ও ডারউইশ রাসুলি। হাফ সেঞ্চুরির সঙ্গে তাদের দুজনের রেকর্ড ১৬২ রানের জুটিতে বড় পুঁজিই পায় আফগানরা। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও নূর আহমেদের ৬ উইকেটে ক্যারিবীয়দের আটকে দেয় স্বাগতিকরা। ৩৮ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলেন রশিদরা।
আসন্ন পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিগ ব্যাশে দুর্দান্ত ফর্মে থাকলেও দলে রাখা হয়নি স্টিভ স্মিথকে। চার বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
একের পর এক সমালোচনা বিদ্ধ হচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে। ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতকে ৪১ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই দীর্ঘ ৩৭ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড।
জেডন লেনক্সের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারতে চাইলেন রবীন্দ্র জাদেজা। তবে ঠিকঠাক টাইমিং না হওয়ায় উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় বাঁহাতি ব্যাটারকে। উইকেটে বিরাট কোহলি থাকলেও বাইরে বলার মতো কোন বিশেষজ্ঞ ব্যাটার ছিলেন না। সেই সময় ৭৪ বলে ৭২ রান নিয়ে ব্যাটিং করছিলেন কোহলি। ভারতের তখনো প্রয়োজন ১৭.৫ ওভারে ১৬০ রান। এমন সময় ব্যাটিংয়ে এসে কোহলিকে সঙ্গ দিতে থাকেন হার্শিত রানা। সঙ্গ দেয়ার পাশাপাশি চার-ছক্কায় দ্রুত রানও তুলেছেন তিনি।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভিসা পাননি আলী খান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা পেসারের পাশাপাশি ভারতের ভিসা নিয়ে জটিলতার মুখে পড়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ-রেহান আহমেদরা। এমন অবস্থায় পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভিসার দায়িত্ব নিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সবার ভিসা হয় এজন্য বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারদের সঙ্গে কাজ করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।