ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে এটাই ভারতের প্রথম সিরিজ়। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে এটাই ভারতের প্রথম সিরিজ়। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত।
ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি বছর ভারতীয় দল ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে।
আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে এসেছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের এই পেসার ৮.৩৮ গড়ে ১৩টি উইকেট নিয়েছেন যা তাকে এমন মাইলফলকে পৌঁছে দিয়েছে।
প্রথম ওয়ানডেতে শেষের ৬ ব্যাটার মিলে করেছিলেন মাত্র ৩ রান। দ্বিতীয় ম্যাচে টপ ও মিডল অর্ডারের ব্যাটার আব্দুল্লাহ শফিক, বাবর আজম,উসমান খান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা মিলে করলেন ১৯ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯২ রান তাড়ায় পাকিস্তানের হারটা তাই অনুমেয়ই ছিল। শেষের দিকে ফাহিম আশরাফের ৭৩ ও নাসিম শাহর ৫১ রানের ইনিংস কেবল সফরকারীদের হারের ব্যবধানই কমিয়েছে। পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ ২০ ওভারের বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পরও পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।
২০২৭ বিশ্বকাপের ভাবনায় চার বছরের চুক্তিতে সাউথ আফ্রিকার সীমিত ওভারের দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রব ওয়াল্টার। তবে বিশ্বকাপের বছর দেড়েক আগেই চাকরি ছাড়লেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই বছর পরই সাউথ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টার।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ক্রেইগ ব্রাথওয়েট। সোমবার দলটির এই গুরু দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাথওয়েট। এর মধ্যে দিয়ে তার চার বছরের পথচলা শেষ হয়েছে।
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যাম কনস্টাসের। মেলবোর্নে জসপ্রিত বুমহারর ওপর চড়াও হয়ে আলোচনায় এসেছিলেন এই অজি ব্যাটার। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সেই সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কনস্টাস।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যানের। তার বিকল্প হিসেবে টিম সেইফার্টকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড।
জন্ম পাকিস্তানের লাহোরে, ক্রিকেট কথা দেশটির হয়েও। কিন্তু ভাগ্য মোহাম্মদ আব্বাসকে নিয়ে গিয়েছে নিউজিল্যান্ডকে। আবার আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে পিতৃভূমি পাকিস্তানের বিপক্ষেই। পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাসের ছেলে মোহাম্মদ আব্বাসের জীবনই এমনই বিচিত্র।
তিন ফাইনাল, দুই শিরোপা! আইসিসির সবশেষ তিন টুর্নামেন্টে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে আইসিসির টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিততো তারা। কয়েক বছরের ব্যবধানে তিনটা ফাইনাল খেলা এবং দুটি টুর্নামেন্ট জেতার কাজটা যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে জানিয়েছেন, আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য।
এরই মধ্যে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিসিআই। ২৯ মার্চ পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে ক্রিকবাজ জানিয়েছে শনিবার বিসিসিআইয়ের চুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়নি।