ওয়ানডে থেকে অবসরে ম্যাক্সওয়েল
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। রবিবার তিনি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলকে আর্থিক জরিমানা করা হয়েছে। এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া সেই ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম করে।
বিতর্কিত মন্তব্য করে ফের আইনি জটিলতায় পড়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক সরকারি টেলিভিশন কর্মকর্তা ডক্টর নৌমান নিয়াজ। প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।
আগামী জুলাইয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে পরিবর্তন আসতে যাচ্ছে। বয়সসীমা সংক্রান্ত নিয়ম অনুযায়ী, বর্তমান সভাপতি রজার বিনি ৭০ বছর পূর্ণ করলে তাকে পদটি ছাড়তে হবে। আগামী ১৯ জুলাই তার জন্মদিন। সেই সময়ের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে পারেন বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা।
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।
বড় পরিবর্তন আসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী মাস (জুন) থেকেই প্লেয়িং কন্ডিশনস বা খেলার নিয়মাবলীতে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আগামী মাসেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। এই সিরিজ দিয়েই নতুন নিয়মের যুগে প্রবেশ করবে আন্তর্জাতিক ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জেমি ওভারটন। এজবাস্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হাতের ছোট আঙুল ভেঙে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেসারের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন হ্যারি ব্রুক। এমন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংলিশরা। ইংল্যান্ড জিতেছে ২৩৮ রানে, যা রানের হিসেবে ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।
রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেয়ার পর ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যে কয়টি নাম আলোচনায় ছিল, সেই তালিকায় কোথাও ছিল না রবীন্দ্র জাদেজার নাম। অনেকটা প্রত্যাশিতভাবেই টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়া হয় তরুণ টপ অর্ডার ব্যাটার শুভমান গিলের হাতে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই গিলকে বেছে নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের টেস্ট ক্রিকেট এখন এক পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দলের অন্যতম ভরসা ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের অবসরের পর নেতৃত্বের ভার এখন নতুন প্রজন্মের কাঁধে। সামনের মাসে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সফরে নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিলকে।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের সঙ্গে ওপেন করেছিলেন ফিল সল্ট। তিন ম্যাচের সবকটিতে খেলার সুযোগ পেলেও সবমিলিয়ে ৩০ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে সুযোগ পাননি সল্ট। ২৮ বছর বয়সি ইংলিশ ব্যাটার না থাকায় ডাকেটের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল উইল জ্যাকসকে।