দ্বিতীয় ওভারেও হাত খুলে রান দিলেন রিপন

এলপিএল
এলপিএল
এলপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এলপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গল গ্যালান্টসের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলম্বো ক্যাপস। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে নুরুল হাসান সোহানের গল। এদিন এলপিএলে অভিষেক হচ্ছে রিপন মণ্ডলের। কলম্বোর একাদশে আছেন বাংলাদেশের তরুণ এই পেসার।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসেন রিপন। শুরুতেই তিনি স্যাম হার্পারের তোপের মুখে পড়েন। তাকে টানা দুই বলে চার হাঁকান অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এরপর চতুর্থ ও পঞ্চম বলেও টানা তিনটি চার হাঁকান তাকে লঙ্কান ব্যাটার চারিথ আসালাঙ্কা। প্রথম ওভারে রিপন খরচ করেন ১৭ রান। শেষ বলে চারটি হয় আসালাঙ্কার পায়ে লেগে বাই হয়ে। ফলে সেই রান যোগ হয়নি রিপনের খরচের খাতায়।

ইনিংসের ১৩তম ওভারে এসে আবারও তোপের মুখে পড়েন রিপন। তিনি সেই ওভারে আরও খরচ করেন ১৭ রান। দুই ওভারে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য রিপন। শাহান আর্চাচিগে রিপনকে একটি করে চার ও ছক্কা হাঁকান। ওভারের শেষ বলে তাকে চার মারেন চারিথ আসালাঙ্কা।

অবশ্য ইনিংসের শুরুটা ভালো ছিল না গলের। তারা দলীয় ৭ রানেই হারায় থমাস রজার্সকে। তিনি মাত্র ৪ রান করে মুজিব উর রহমানের শিকার হয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন স্যাম হার্পার ও আসালাঙ্কা। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৪২ রান। হার্পারকে ২৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়ানুজা সাহান।

তৃতীয় উইকেটে আসাকাঙ্কাকে দারুণ সঙ্গ দিয়েছেন দিনুরা কালুপাহানা। যদিও এই জুটিকেও বড় হতে দেননি মালশা থারুপাথি। কালুপাহানা ফেরেন ২০ রান করে। এরপর দ্রুতই আউট হয়ে যান চামিকা করুনারত্নে। তবে আর্চাচিগে ও আসালাঙ্কা দারুণ এক জুটি গড়ে গলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৩১ বলে এদিন হাফ সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা।

আরো পড়ুন: