দ্বিতীয় ওভারে সাকিবের উইকেট

এলপিএল
এলপিএল
এলপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

দ্বিতীয় ওভারে সাকিবের উইকেট

প্রথম ওভারে ৫ রান দিলেও উইকেট পাননি সাকিব। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে টেনে নিয়ে লেগ সাইডে খেলার চেষ্টায় দুনিথ ওয়েলালাগেকে ক্যাচ দিয়েছেন থমাস রজার্স।

প্রথম ওভারে মিতব্যয়ী সাকিব

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। তবে নিজের প্রথম ওভারে ছিলেন মিতব্যয়ী। দিয়েছেন মাত্র ৫ রান।

ফাইনালে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব-হৃদয়, অল আউট জাফনা

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাফনা। দ্রুত রান তোলার চেষ্টা করলেও ১৬ বলে ২০ রান করে ফিরতে হয় আভিস্কা ফার্নান্দোকে। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারেননি খাওয়াজা নাফেও। স্পিনার আসালাঙ্কার বলে বোল্ড হয়েছেন তিনি। দ্রুতই দুই উইকেট হারানোয় কামিল মিশারার সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল না হৃদয়ের। বাংলাদেশের ব্যাটারের শুরুটাও ভালো হয়েছিল।

যদিও ইনিংসটা বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। সাচিন্দু কলোমবাগের ফুলার লেংথ ডেলিভারিতে ওয়াইড লং অফের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন হৃদয়। টাইমিংটাও হয়েছিল ঠিকঠাক। তবে মোহাম্মদ নাওয়াজের দারুণ এক ক্যাচে ফিরতে হয় তাকে। প্রথম কোয়ালিফায়ারে গলের বিপক্ষে ঝড়ো হাফ সেঞ্চুরি করা হৃদয় আউট হয়েছেন ১০ বলে ১০ রান করে।

অধিনায়ক ভানুকা রাজাপাকশেও ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে রানের দেখা পাননি দুনিথ ওয়েলালাগেও। একপ্রান্ত আগলে রেখে জাফনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মিশারা। তবে ৩২ বলে ৪১ রান করা বাঁহাতি উইকেটকিপার ব্যাটারকে বিদায় করেন এসান মালিঙ্গা। ৮৭ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন চামিন্দু বিক্রমাসিংহে ও সাকিব। তাদের দুজনের জুটি অবশ্য খুব বেশি বড় হয়নি।

অন্য সবার মতো রানের দেখা পাননি বাংলাদেশের অলরাউন্ডার। মালিঙ্গার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন সাকিব। ১৩ বলে ৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। জাফনার পুঁজি বড় করার চেষ্টা করলেও ১৬ বলে ২৪ রানের বেশি করতে পারেননি বিক্রমাসিংহে। শেষ পর্যন্ত ১২৩ রানে অল আউট হয়েছে জাফনা। গলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আসালাঙ্কা ও মালিঙ্গা। থারিন্দু পেয়েছেন দুইটি উইকেট।

আরো পড়ুন: