জাফনার একাদশে সাকিব ও হৃদয়

এলপিএল
এলপিএল
এলপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোয়ালিফায়ার ১ ম্যাচে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে গল গ্যালান্টস ও জাফনা কিংস। দুই দলের লক্ষ্যই জয় তুলে নিয়ে সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করা।

এমন ম্যাচেই টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গল গ্যালান্টস। ফলে আগে ব্যাটিং করবে জাফনা। এই ম্যাচে গলের একাদশে নেই বাংলাদেশের নুরুল হাসান সোহান। তবে জাফনার একাদশে আছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।

জাফনা কিংস একাদশ-

কামিল মিশারা (উইকেটকিপার), খাওয়াজা নাফে, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ওয়েলালাগে, মোহামেদ শিরাজ, ট্রাভিন ম্যাথিউ, লিজাড উইলিয়ামস।

আরো পড়ুন: