বল হাতে ৫ উইকেটের পর ব্যাটিংয়ে হার্দিকের ক্যামিও, তবুও হারল মুম্বাই
বল হাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে কোনো দলের অধিনায়ক হিসেবে প্রথমবার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। এরপর ব্যাটে হাতে ১৬ বলে অপরাজিত ছিলেন ২৮ রান করে। তবুও ছয় বলে ২২ রানের সমীকরণ মেলাতে পারেননি এই অলরাউন্ডার। যার কারণে লক্ষ্ণৌর বিপক্ষে ১২ রানে হারতে হয়েছে মুম্বাইকে। মৌসুমে চার ম্যাচে এটি তাদের তৃতীয় হার।