মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিলো বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তপ্ত। এর প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ২০২৬ আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০২৬ নারী আইপিএলের নিলামের আগে দুই কোটি রুপিতে এলিস পেরিকে রিটেইন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টের আগামী আসরে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারের। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মৌসুম খেলবেন না অ্যানাবেল সাদারল্যান্ডও। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছেন।
আইপিএলে কয়েক মৌসুম খেলেছেন, পারফর্মও করেছেন—তবুও মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে কখনই তিন কোটি রুপি দিয়ে কেনেনি কোন ফ্র্যাঞ্চাইজি। সেই মুস্তাফিজই আগামী আসরের জন্য বিক্রি হয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশের তারকা পেসারকে খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তাসকিন আহমেদ মনে করেন, মুস্তাফিজের দাম ৯ কোটির জায়গায় ১৮ কোটি হলেও অবাক হওয়ার কিছু ছিল না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নেয়ার কথা মুস্তাফিজুর রহমানের। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। মার্চের শেষ দিকে শুরু হয়ে প্রায় দুই মাস ধরে চলবে আইপিএলের এবারের আসর।
ভারতীয় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ৩৭ বছর বয়সী গৌতম প্রায় ১৪ বছরের দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারের ইতি টানলেন।
চোটে পড়ায় আইপিএলের সবশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেননি মহসিন খান। বাঁহাতি পেসারের মতো চোটে ভুগছেন আভেষ খানও। ভারতের ডানহাতি পেসার মাঠের বাইরে আছেন গত আসর শেষ হওয়ার পর থেকেই। আইপিএলের আগামী মৌসুমেও লক্ষ্ণৌর হয়ে খেলবেন তারা দুজন। তবে এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তারা। নিজেদের স্বার্থে মহসিন ও আভেষের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে লক্ষ্ণৌ।
১১ ইনিংসে ১৬২.৫৭ স্ট্রাইক রেটে ২৭৮ রান— আইপিএলে নিজের অভিষেক মৌসুমে ব্যাট হাতে বেশ ভালোভাবেই আলো ছড়িয়েছিলেন জশ ইংলিস। পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পেছনেও অবদান ছিল অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটারের। ব্যাট হাতে পারফর্ম করায় ২০২৬ আইপিএলের জন্য ইংলিসকে রিটেইন করার কথা ছিল পাঞ্জাবের। তবে গত নভেম্বরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের প্রথম আসর থেকেই জয়পুর রাজস্থানের হোম অব সেন্টার। তবে টুর্নামেন্টের আগামী আসরে ইয়াশভি জয়সাওয়াল, রিয়ান পরাগরা জয়পুরে আইপিএলের ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে যদি রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) যদি নির্বাচন না করে তাহলে জয়পুরে রাজস্থানের ম্যাচ রাখা হবে না! আরসিএকে এমন আল্টিমেটাম দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আইপিএলের এবারের নিলামে ঝড় তুলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাকে কিনতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা।
আইপিএলের এবারের নিলামে ঝড় তুলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাকে কিনতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে কিনে নেয় কলকাতা।
আইপিএলের এবারের মৌসুমে যেন 'নতুন শুরু' হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানার। নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৩ বছর বয়সী এই পেসারকে ঘিরে আগ্রহ থাকলেও সাবেক দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে ফেরাতে কোনো বিড করেনি।