জিএসএলে খেলা হচ্ছে না বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। তৃতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে গায়ানার টুর্নামেন্টে খেলতে আগ্রহী ছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটিকে আমন্ত্রণ জানায়নি আয়োজকরা। ফলে জিএসএলের তৃতীয় আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজির।