লাহোর কালান্দার্সে আগে থেকেই খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। এবার শামীমকে দলে নেয়ায় একই ফ্র্যাঞ্চাইজিতে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে। আগামী ম্যাচ থেকেই শামীমকে লাহোরের জার্সিতে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
ইমন সর্বশেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৩ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার সেই ইনিংসের পরও শেষ পর্যন্ত গায়ানার বিপক্ষে ৫৩ রানে হারতে হয়েছে লাহোরকে। জিএসএলে এটাই লাহোরের প্রথম হার।
এর আগে টানা দুই ম্যাচে জিতেছে লাহোর কালান্দার্স। ৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লাহোর। দলের নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে জিএসএলে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
আফ্রিদি বর্তমানে ব্যস্ত আছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। শামীম সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ৩ ম্যাচে মাত্র ৮ রান করেন তিনি। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মেলেনি তার।