গায়ানার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য এনওসি পেযেছেন মোহাম্মদ হারিস, শাহাব খান, মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিক, ফারহান ইউসুফ, শ্যামল হুসাইন, মেহরান মুমতাজ, উসমান খান, আলী সাব্বির, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ বাসিত এবং খলিল আহমেদ।
২৩ জুলাই পর্দা উঠছে জিএসএলের আগামী আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১লা আগষ্ট হবে টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হিসেবে জিএসএলে খেলার সুযোগ পেয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন আব্দুল্লাহ, নাইম এবং ফারুক।
বাকিরা কে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। লাহোরের পাশাপাশি জিএসএলে অংশ নেবে বিগ ব্যাশের পার্থ স্কচার্স, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ডেজার্ট ভাইপার্স, মেজর লিগ ক্রিকেটের সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস এবং ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএ) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
২৩ জুলাই পার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাহোর। ২৪ জুলাই ভাইপার্স, ২৬ জুলাই গায়ানা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে, ২৯ জুলাই। এদিকে সিপিএলের জন্য এনওসি পেয়েছেন মাজ সাদাকাদ। জ্যামাইকা কিংসমেনের হয়ে খেলতে পারেন তিনি।