শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই: সালাহউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে নতুন ধরনের ক্রিকেটের বার্তা দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা যায়নি। আগে ব্যাট করে মাত্র ১৯১ রানে অল আউট হয়েছে টাইগাররা। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।