ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর। যদিও নিলামের আগেই নিজেদের গুছিয়ে নিয়েছে বিপিএলের এবারের আসরের নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ২৮৩ রানের পুঁজি পায় আফগানরা। জবাবে খেলতে নেমে জাওয়াদ আবরারের ৯৬ ও রিফাত বেগের ৬২ রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। এমন সময়ে পারিবারিক কারণে দেশের বাইরে গেছেন সৌম্য সরকার। গুঞ্জন আছে, দেশের বাইরে থাকার কারণে বিপিএলের সিলেট পর্ব মিস করতে পারেন বাঁহাতি এই ওপেনার। তবে সৌম্যর বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জি নিশ্চিত করেছেন, টুর্নামেন্টের প্রথম থেকেই খেলবেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের আগে মক অকশনের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মৌসুমের ন্যায় এবারই নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার। যেখানে টিম চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছে টিম বেঙ্গালুরু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইথান ব্রুকস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বছর বয়সি ব্রুকসকে।
বিপিএলে নিলামের আগেই নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর রাইডার্স। নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে টানে ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও তারার মেলা বসিয়েছে রংপুর। খাওয়াজা নাফের পাশাপাশি সুফিয়ান মুকিমের সঙ্গে চুক্তি করে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।
সানুল বীরারত্নের হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে দুইশর আগেই আটকে দেয়ার কাজটা করেছিলেন আকাশ। সহজ লক্ষ্য তাড়া করে সিরিজ জিততে বাকি কাজটা সেরেছেন ব্যাটাররা। জারিফ সিয়াম ও আদ্রিতো ঘোষের হাফ সেঞ্চুরির সঙ্গে কাউসার আহমেদ এবং আকাশ রয়ের ব্যাটে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কাকে ৫ উইকেট হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের ছেলেরা।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে শেষ দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়াতে হয়েছে সাদিয়া ইসলাম-হাবিবা ইসলাম পিংকিদের। কক্সবাজারে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ৬ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন অ্যালেক্স হেলস। আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনারের। বিপিএল নিলামের আগেই হেলসের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সময় চেয়েছিলেন জাহানারা আলম। ডানহাতি পেসারের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়িয়ে দেয় বোর্ড। সময় বাড়ানোর পর অবশেষে বিসিবিতে লিখিত অভিযাগ জমা দিয়েছেন জাহানারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তাঁর আইনজীবী দল।