২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ
চলছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নিজেদের প্রথম দুই ম্যাচেই নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। যদিও পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সেমি ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দলের।