টি-টোয়েন্টি থেকে বিশ্রামে সিরাজ, বদলি প্রসিধ

ভারত-ইংল্যান্ড সিরিজ
মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা, ফাইল ফটো
মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোহাম্মদ সিরাজকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘ আন্তর্জাতিক মৌসুমের আগে সিরাজকে পূর্ণ ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা।

বিসিসিআই জানিয়েছে, বোর্ডের মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্টের আলোচনার পর সিরাজকে এই দুই সিরিজ থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে সিরাজ ও প্রসিধ দুইজনই গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। সেখানে সিরাজ ১৭টি ম্যাচের সবকটি খেলে ১৯ উইকেট নিয়েছেন। অন্যদিকে খেলেছেন প্রসিধ ১২টি ম্যাচ। সেখানে মোট ১৬ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'বিসিসিআই মেডিকেল টিম ও দলের ব্যবস্থাপনার সঙ্গে আলোচনার পর মোহাম্মদ সিরাজকে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কর্মসূচির অংশ হিসেবে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক মৌসুমের আগে পর্যাপ্ত পুনর্বাসন নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত একমাত্র টেস্টেও দুজনই ভারতের একাদশে ছিলেন। সেই ম্যাচে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। ভারতের হয়ে এখন পর্যন্ত মাত্র পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রসিধ, যার সবকটিই ২০২৩ সালে। আইপিএল ২০২৫-এ সর্বোচ্চ উইকেটশিকারি হলেও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলে জায়গা হয়নি তার।

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি।

আরো পড়ুন: