ছিটকে গেলেন প্রসিধ, বদলি কাম্বোজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না প্রসিধ কৃষ্ণা। গৌহাটিতে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই পেসারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আনশুল কাম্বোজকে। সিরিজের শেষ ম্যাচটি হবে শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে।