বাংলাদেশের বিপক্ষে ২৫ বলে ৫০ রানের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন ওগিস। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় জায়গা হারান এই ডানহাতি ব্যাটার। প্রায় এক বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন তিনি।
দলে ফেরানো হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটার জুয়েল অ্যান্ড্রু এবং গতিময় বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গারকেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ওগিস খেলেছেন ৯টি ম্যাচ, অ্যান্ড্রু ৫টি এবং স্প্রিঙ্গার ৬টি ম্যাচ খেলেছেন।
বিশ্বকাপ-পরবর্তী এই দলে জায়গা হয়নি জনসন চার্লস, কুয়েন্টিন স্যামসন ও জেইডেন সিলসের। অন্যদিকে কাজের চাপ সামলানোর পরিকল্পনার অংশ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার আলজারি জোসেফকে।
ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজ চলাকালে দল ছেড়ে যাওয়া শামার জোসেফ অবশ্য টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রয়েছেন। ফলে বোলিং বিভাগে তার উপস্থিতি ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে।
জ্যামাইকায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১১, ১৩ ও ১৪ জুন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আকিম ওগিস, রস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুঁড়াকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।