আফগানিস্তানের বিপক্ষে কোহলির বদলি জয়সাওয়াল

ভারত-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন বিরাট কোহলি। সেই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না ডানহাতি ব্যাটারের। কোহলি বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ইয়াশভি জয়সাওয়ালকে।

গুজরাট টাইটান্সকে উড়িয়ে আবারও আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ফাইনালের পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়েই ছন্দে ছিলেন তিনি। ১৬৫.৮৫ স্ট্রাইক রেটে করেছেন ৬৭৫ রান। ১৩ জুন থেকে মাঠে গড়াচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আইপিএলের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় সেই সিরিজে কোহলিকে পাচ্ছে না ভারত। চোট কাটিয়ে কবে নাগাদ ফিরতে পারবেন সেটা নিশ্চিত করতে পারছেন অজিত আগারকার। তবে ভারতের প্রধান নির্বাচক ধারণা দিয়েছেন, জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে পারেন কোহলি।

এ প্রসঙ্গে আগারকার বলেন, ‘বিরাটের ক্ষেত্রে, (আইপিএল) ফাইনালে চোট পাওয়ার এক সপ্তাহও হয়নি। আমরা এখনো সময়সীমা জানি না। দেখে মনে হচ্ছে, ইংল্যান্ড ওয়ানডে সিরিজে ফিট হয়ে যাবে। এটা চূড়ান্ত কোনো উত্তর নয়, আমার কথার উপর ভরসা করবেন না। ফিজিওর কাছ থেকে আমার কাছে পরিস্কার কোনো সময়সীমা নেই।’

সাম্প্রতিক সময়ে ভারতের ওয়ানডে দলে নিয়মিত নন জয়সাওয়াল। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। শুভমান গিলের অনুপস্থিতিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি হার্দিক পান্ডিয়া। এজন্য ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে রাখা হয়নি তারকা অলরাউন্ডারকে।

আরো পড়ুন: