এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

এশিয়ান গেমস
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতার জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বিশ্রামে থাকা জসপ্রীত বুমরাহকে এবার দলে ফিরিয়েছে নির্বাচকরা। সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ভারতের লক্ষ্য থাকবে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জেতা।

সম্প্রতি সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া শ্রেয়াস আইয়ারই নেতৃত্ব দেবেন দলকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ঘোষিত দলের বেশিরভাগ ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন এশিয়ান গেমসের দলেও।

দলে ফিরেছেন বুমরাহ, তবে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। এছাড়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে থাকা প্রিন্স যাদবও এশিয়ান গেমসের দলে সুযোগ পাননি। নির্বাচকদের এই সিদ্ধান্তে বোলিং বিভাগে কিছুটা ভিন্নতা এসেছে।

ব্যাটিং বিভাগে থাকছেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান ও শিভম দুবের মতো পরিচিত মুখ। তাদের সঙ্গে জায়গা পেয়েছেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

জাপানের আইচি অঞ্চলে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। স্বর্ণপদকের লড়াইয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান অংশ নেবে।

এর আগে ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল ভারত। এবারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।

ভারত স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, শিভম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, হার্শিত রানা, আর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী ও জসপ্রীত বুমরাহ।

আরো পড়ুন: