‘এভাবে ছাড় পেলে ভুলের পুনরাবৃত্তি হবে’, সূর্যবংশী-জয়সাওয়ালকে নিয়ে মাঞ্জরেকার
ক্রিকেট মাঠে উত্তেজনা, কথা-কাটাকাটি কিংবা উন্মাদনার সঙ্গে উদ্যাপন নতুন কিছু নয়। তবে সেই উত্তেজনা যখন শারীরিক সংঘর্ষে গড়ায়, তখন প্রশ্ন ওঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে। ভারতের দুই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও ইয়াশভি জয়সাওয়ালের সাম্প্রতিক দুটি ঘটনা নতুন করে সেই বিতর্ক সামনে এনেছে।