বিশ্বকাপ দলের ১২ ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছে সাউথ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে সাউথ আফ্রিকা। কিউই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ ক্রিকেটারকে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কেশভ মহারাজ, জর্জ লিন্ডে এবং জেসন স্মিথকে রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে। এইডেন মার্করাম না থাকায় দলকে নেতৃত্ব দেবেন স্পিনার মহারাজ।