সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে তারা। এরপর ১০ মার্চ অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর ১১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে একই ভেন্যুতে, মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৫ সালের জুলাইয়ের পর এটাই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর।
সর্বশেষ জুলাইয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে এসে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে, গত বছরের মে ও জুনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সালমান আলি আঘার নেতৃত্বে সেই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
সিরিজ সূচি-
৯ মার্চ – ঢাকায় পা রাখবে পাকিস্তান
১০ মার্চ – অনুশীলন
১১ মার্চ – প্রথম ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৩ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৫ মার্চ – তৃতীয় ওয়ানডে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা