বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের ভেন্যু জানাল আফগানিস্তান

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ, জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সূচি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ম্যাচগুলোর তারিখ ঘোষণা করলেও তখন ভেন্যু জানায়নি তারা। তবে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে ভেন্যুর নাম প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

একটি টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে ১লা অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন বাংলাদেশের টেস্ট দলের একাংশ। জাপানে এশিয়ান গেমস খেলে ৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন স্কোয়াডের বাকি সদস্যরা। আগামী ২ ও ৩ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ।

এরপর ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ। সেখান থেকে আবুধাবি গিয়ে দুদিন অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৯ অক্টোবর থেকে আবুধাবিতে হবে একমাত্র টেস্ট। সাদা পোশাকের লড়াইয়ের পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে তিন জাতির সিরিজ খেলবে বাংলাদেশ।

লিটন দাসের দলের প্রথম ম্যাচ আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচটি হবে আবুধাবিতে। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ২১ অক্টোবর শারজাহতে। পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে থাকা দুইটি দল ২৩ অক্টোবর শারজাহতে ফাইনাল খেলবে। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

তারিখম্যাচপ্রতিপক্ষভেন্যু
৪-৫ অক্টোবরপ্রস্তুতি ম্যাচবাংলাদেশ-আফগানিস্তানদুবাই
৯-১৩ অক্টোবরএকমাত্র টেস্টবাংলাদেশ-আফগানিস্তানআবুধাবি
১৭ অক্টোবরত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-জিম্বাবুয়েআবুধাবি
২১ অক্টোবরত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-আফগানিস্তানশারজাহ

আরো পড়ুন: