টেস্টের দায়িত্ব ছাড়লেও ইংল্যান্ডকে নিয়ে লক্ষ্য বদলাননি ম্যাককালাম

ইংল্যান্ড ক্রিকেট
ব্রেন্ডন ম্যাককালাম, ফাইল ছবি
ব্রেন্ডন ম্যাককালাম, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের জন্য। টেস্ট দলের দায়িত্ব ছেড়ে এখন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে কাজ করছেন তিনি। এই পরিবর্তনের পর লক্ষ্যও পরিষ্কার করে দিয়েছেন ম্যাককালাম; ইংল্যান্ডকে বিশ্বের সেরা সাদা বলের দল হিসেবে গড়ে তোলা। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ এবং ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর সেই লক্ষ্যে আত্মবিশ্বাসও বেড়েছে তার।

জুলাইয়ে টেস্ট দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই ম্যাককালামের পুরো মনোযোগ এখন সাদা বলের ক্রিকেটে। ২০২৪ সাল থেকে দুই সংস্করণের দায়িত্ব একসঙ্গে সামলানোর পর এবার আলাদা কাঠামোয় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এই বাড়তি সময়কে দলকে আরও গভীরভাবে গড়ে তোলার কাজে ব্যবহার করতে চান ইংল্যান্ডের কোচ।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, 'তখন টেস্ট ও সাদা বল দুই দলের দায়িত্বই সামলাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। পরিবর্তন আসতেই পারে। এখন আমার পুরো মনোযোগ এই দলকে বিশ্বের সেরা সাদা বলের দল বানানোর দিকে।'

তবে নিজেদের এখনো সেই পর্যায়ে মনে করছেন না ম্যাককালাম। তার মতে, দলের উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে। আরও শক্তিশালী, দ্রুত ও ধারাবাহিক দল গড়ে তুলতে চান তিনি, যার ক্রিকেট হবে আক্রমণাত্মক এবং উচ্চ গতির। ম্যাককালাম বলেন, 'আমরা এখনো সেখানে পৌঁছাইনি। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। তবে আমি চাই আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, দ্রুত ও দৃঢ় দলগুলোর একটি হই, যারা সবসময় উচ্চ গতির ক্রিকেট খেলতে পারে।'

সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য ম্যাককালামের পরিকল্পনায় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ নিয়ন্ত্রণের পর ওয়ানডেতেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে দলটি টানা ভালো ফল করছে এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে।

এই সাদা বলের পরিকল্পনায় ম্যাককালামের সঙ্গে কাজ করছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনও। বিশ্বকাপ সামনে রেখে তাকে বিশেষজ্ঞ মেন্টর হিসেবে দলে যুক্ত করা হয়েছে। পিটারসেনের কাজের মধ্যে ব্যাটারদের সঙ্গে আলাদা করে কাজ করা এবং দলের প্রস্তুতিতে নতুন ভাবনা যোগ করা রয়েছে।

আরো পড়ুন: