শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য ৩১ বছর বয়সী এই স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
শেখ মেহেদী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছেন। এই সংস্করণে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে, যেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই।
এদিকে, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছে বিসিবি। তবে তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে আগামীকাল আরও এক দফা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও শেখ মেহেদী হাসান।