বিসিবিতে কে কোন কমিটির দায়িত্বে

বিসিবি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত রোববার সম্পন্ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয় সেদিনই। সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। এদিন ঢাকার ক্নাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন নির্বাচিত হয়ে বোর্ডে এসেছেন।

পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবিতে পরিচালক হয়ে এসেছেন আরও দুজন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত। ফলে তামিমের নেতৃত্বাধীন বোর্ডের সদস্য সংখ্যা এখন ২৪। তাদের নিয়েই আজ সভায় বসেছিলেন সভাপতি তামিম। সেখানেই স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা হয়েছে।

ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন তামিম। মিডিয়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ সিরাজ রব্বানীকে। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পাশাপাশি উইমেন্স উইংয়ের প্রধান করা হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ফাহিম সিনহা।

বিসিবির এই সভায় দায়িত্ব বন্টনের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে মীর শাকরুল আলম সিমান্তের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ এবং জিমনেশিয়াম সুবিধা উন্নয়নের ব্যয় অনুমোদন করেছে বোর্ড।

এ ছাড়া শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে ছাউনি (শেড) স্থাপন এবং টয়লেট সুবিধা সংস্কারের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি টিম বাস কেনার অনুমোদন দিয়েছে বোর্ড। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুটি প্রধান ড্রেসিংরুম, খেলোয়াড়দের ডাইনিং রুম এবং ভিউয়িং এরিয়া উন্নয়নের জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।

বিসিবিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন-


কমিটির নামচেয়ারম্যানভাইস-চেয়ারম্যান
ওয়ার্কিং কমিটিতামিম ইকবাল খান
গেম ডেভেলপমেন্ট কমিটিফাহিম সিনহা
গ্রাউন্ডস কমিটিশানিয়ান তানিম
এজ গ্রুপ কমিটিমিনহাজুল আবেদীন নান্নুসরফরাজ আহমেদ
মার্কেটিং কমিটিমাসুদুজ্জামানআসিফ রব্বানী
হাই পারফরম্যান্স কমিটিশানিয়ান তানিম
ডিসিপ্লিনারি কমিটিআব্দুল কাইয়ুম চৌধুরীমির্জা ফয়সাল আমিন
উইমেন্স উইং কমিটিমো: রফিকুল ইসলাম বাবু
ফিন্যান্স কমিটিইসরাফিল খসরু
সিকিউরিটি কমিটিসৈয়দ ইব্রাহিম আহমেদ
টুর্নামেন্ট কমিটিসিরাজউদ্দিন মো: আলমগীরএস এম আব্দুল্লাহ আল ফুয়াদ
লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটিইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকইসরাফিল খসরু
আম্পায়ার্স কমিটিমির্জা ইয়াসির আব্বাস
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটিতামিম ইকবাল
মেডিকেল কমিটিপ্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম
ওয়েলফেয়ার্স কমিটিশেখ মো: রুহুল আমিন
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটিসাঈদ ইব্রাহিম আহমেদ
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটিআসিফ রব্বানী
অডিট কমিটিসাঈদ বিন জামান
সিসিডিএম কমিটিমঈন উদ্দিন চৌধুরী
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটিএস এম আব্দুল্লাহ আল ফুয়াদ


আরো পড়ুন: