কাউন্টিতে যোগ দিয়ে হাসান বললেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে’

কাউন্টি ক্রিকেট
কেন্টের জার্সি হাতে হাসান মাহমুদ
কেন্টের জার্সি হাতে হাসান মাহমুদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ হাসান মাহমুদ। তবে চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন এই পেসার। খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। এই টুর্নামেন্টে খেলার পথেই সুখবর দিয়েছেন এই পেসার।

আগেই জানা গেছে এই পেসার কেন্টের হয়ে কাউন্টি খেলতে গেছেন। এরই মধ্যে দলটির সঙ্গে যোগ দিয়েছেন হাসান। জার্সি হাতে হাসানের হাস্যজ্বল ছবি দিয়ে বাংলাদেশের এই পেসারকে স্বাগত জানিয়েছে কাউন্টি দল কেন্ট। দলটির অফিশিয়াল সাইটে দেয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে হাসান জানিয়েছেন স্বপ্ন সত্যি হয়েছে তার।

হাসান নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেছেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’

কাউন্টিতে মোট ৬টি ম্যাচ খেলার কথা রয়েছে হাসানের। এরই মধ্যে এই পেসার বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন। ১২ জুন প্রথম ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। এরপর ১৯ জুন আবারও খেলবেন ক্যান্টাবেরির বিপক্ষে। এই ম্যাচ শেষে দেশে ফেরার কথা রয়েছে হাসানের। সেপ্টেম্বরে মৌসুমের শেষদিকে আরও চারটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।

হাসান আরও যোগ করেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে ও দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলে আমি কী অবদান রাখতে পারি এবং আমার কাছে কী আশা করা হচ্ছে, সে সম্পর্কে আমি অ্যাডাম হোলিওক (কেন্টের প্রধান কোচ) এবং সাইমন কুকের সঙ্গে কথা বলেছি। এই কাউন্টির হয়ে মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরো পড়ুন: