অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আশা আশরাফুলের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত সিরিজ খেলা হয় না বাংলাদেশের। তবে আইসসির বিভিন্ন আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা মানেই বড় ব্যবধানের হার। এটাই যেন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এবার সেই হারের ধারা ঘুচাতে চায় বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চলেছে বাংলাদেশ দল।

জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

আসন্ন এই সিরিজটি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সাবেক এই ব্যাটারের ব্যাটেই রচিত হয়েছিল কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর রূপকথা। এবার তিনি কোচ হিসেবে দলের সঙ্গে থাকছেন। ২০০৫ সালে কার্ডিফে জয়ের পর আরও একবার অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে হারাতে পারেনি বাংলাদেশ। সেবার আশরাফুল ছিলেন অধিনায়ক। তবে এবার আশাবাদী সেই আক্ষেপ ঘুচানোর সময় এসেছে বাংলাদেশের।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'অবশ্যই কঠিন হবে অস্ট্রেলিয়ার সাথে। আমরা ২০০৫ এর কার্ডিফে জয়লাভ করেছিলাম, এরপরে আসলে আর কখনোই যদিও অতগুলা ম্যাচ খেলি নাই, অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি বা কাছাকাছি গিয়েছিলাম একবার যখন আমি অধিনায়ক ছিলাম। ২০০৮ এ আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম যে আমাদের জেতার মতন।'

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে অজিরা। পাকিস্তানের বিপক্ষে তারা তিনটি ওয়ানডে খেলবে। একই দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসছে। আশরাফুলের বিশ্বাস, ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করে খেললে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতবে বাংলাদেশ।

তিনি যোগ করেন, 'এইবার অবশ্যই আমাদের জন্য আমি আশা করব যে যেহেতু আমাদের নিজেদের মাঠে আসছে, তারা আসার আগে যদিও তারা ভালো একটা অনুশীলন নিয়ে আসছে, পাকিস্তানের তিনটা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশাল্লাহ।'

আরো পড়ুন: