ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রুতুরাজ

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি ও রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
মহেন্দ্র সিং ধোনি ও রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের মধ্য দিয়ে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের যাত্রা থামার পর মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। পুরো মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামেননি ধোনি। তাই আগামী আসরে তাকে হলুদ জার্সিতে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

গুজরাটের বিপক্ষে ম্যাচের পর ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদিও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। চলতি আসরে ধোনিকে ছাড়া দলের ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটি তুলে ধরেছেন চেন্নাই অধিনায়ক।

রুতুরাজ বলেন, 'ধোনি এমন একজন ক্রিকেটার, যে খেললে প্রতিপক্ষ দল চাপে থাকে। একাই ম্যাচের রং বদলে দিতে পারেন।'

চেন্নাই অধিনায়ক আরও জানিয়েছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে তারাও নিশ্চিত নন, 'আগামী মৌসুমে কী হবে, আমরা সত্যিই জানি না। তবে তরুণেরা যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেটা গুরুত্বপূর্ণ।'

চোটের কারণেই এবারের আসরের শুরু থেকে মাঠের বাইরে ছিলেন ধোনি। পায়ের পেশিতে সমস্যা থাকায় প্রথম দুই সপ্তাহ খেলতে পারেননি তিনি। পরে অনুশীলনে ফিরলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচে তাকে নামানো হয়নি।

শুধু মাঠেই নয়, কয়েকটি সফরেও দলের সঙ্গে ছিলেন না ধোনি। গুজরাটের বিপক্ষে শেষ ম্যাচের জন্য আহমেদাবাদেও যাননি ভারতের সাবেক অধিনায়ক। ফলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে ক্রিকেট অঙ্গনে। চেন্নাই কিংবা ধোনি- কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষাই করতে হবে সমর্থকদের।

আরো পড়ুন: