ক্লাবরা ক্রিকেটারদের প্রাপ্য বুঝিয়ে দেবে, চাওয়া মিঠুনের
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রতিটি আসরেই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়। প্রিমিয়ার লিগের গত আসরে পারিশ্রমিক না পাওয়ায় একটি দলের ক্রিকেটাররা অনুশীলনও বয়কট করেছিলেন। এমনকি অধিনায়কও ছেড়ে গিয়েছিলেন দল। এবার নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে চলেছে প্রিমিয়ার লিগ।