ইংল্যান্ডের প্রস্তুতি রাজশাহীতে হবে বিশ্বাস জ্যোতির

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক, বিসিবি
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাসেরও কম সময় বাকি। এই বিশ্ব আসর মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে। বাংলাদেশ নারী দল এখন ব্যস্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে। ইংল্যান্ডের উইকেটের কথা চিন্তা করেই বাংলাদেশ নারী দলের পুরো ওয়ানডে সিরিজটিই রাখা হয়েছে এবার রাজশাহীতে।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করেন, রাজশাহীর ব্যাটিং বান্ধব উইকেটে বিশ্বকাপের বেশ ভালো প্রস্তুতি হবে। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের উইকেটই স্পিন বান্ধব। তবে সিলেট ও রাজশাহী এর চেয়ে কিছুটা ব্যতিক্রম। যেখানে ব্যাটাররাই বেশি সুবিধা পান।

এ প্রসঙ্গে জ্যোতি বলেন, 'যেহেতু আমরা ইংল্যান্ডে যাব খেলার জন্য তাই ওইখানে আসলে উইকেটগুলো ব্যাটিং বান্ধব বেশি হয়। কিছু কিছু জায়গা আছে যে মাঠগুলো ওখানে আসলে স্পিনটা অনেক বেশি সাহায্য করে দলগুলোকে। তাই আমরা ওটা চাইনি, আমরা চেয়েছি যে একটা ভালো ব্যাটিং বান্ধব উইকেট যেখানে ব্যাটাররা আসলে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে রান আসবে কারণ রান করার অভ্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

জ্যোতি দুই দলের কাছ থেকেই বড় রান চান। এর ফলে দর্শকরা ম্যাচ দেখতে আগ্রহী হবেন বলেও বিশ্বাস তার। রাজশাহীতে যাওয়ার আগে বিকেএসপিতে বাংলাদেশ দল ক্যাম্প করেছে। এরপর অনুশীলন করেছে রাজশাহীতেও। এই সিরিজের ভালো প্রস্তুতি হয়েছে বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, 'অনেক সময় এটা উইকেটের জন্য হয় না কিন্তু আমার কাছে এ পর্যন্ত মনে হয় যেভাবে রাজশাহীর উইকেট আসলে যেভাবে কাজ করে ব্যাটারদের জন্য খুব ভালো সেটা। আর আমি চাইব যে দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক কারণ রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে মানুষ আসলে খেলা দেখে খুব পছন্দ করবে।'

প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, 'এটা হচ্ছে আমাদের এফটিপির প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তাই প্রত্যেকটা খেলা অনেক গুরুত্বপূর্ণ ওই জিনিসটা চিন্তা করে শক্তিশালী দলই আসলে ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটা খেলোয়াড় বলব প্রস্তুতি অনুযায়ী আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছি ওখানে অনেক ভালো প্রস্তুতি ছিল।'

আরো পড়ুন: