তামিমকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেট
তামিম ইকবাল, ফাইল ফটো
তামিম ইকবাল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে এডহক কমিটিও গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। সাবেক এই ওপেনারকে শুভকামনা জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা।

টুইটারে রাজিব শুক্লা লিখেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিসরেও ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।'

বিসিবির এডহক কমিটিতে তামিম ছাড়া জায়গা পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান ও তানজিল চৌধুরি।

বিসিবির সাবেক পরিচালকদের মধ্যে সেখানে সুযোগ পেয়েছেন ফাহিম সিনহা। আগামী ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এডহক কমিটি নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে।

গতকাল সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির মেয়াদ তিন মাস।

আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই এনএসসির পরিচালক। এদিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের বিস্তারিত তথ্য জানানো হয়।

আরো পড়ুন: