বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম

বিসিবি
তামিম ইকবাল
তামিম ইকবাল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এরই মধ্যে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে এডহক কমিটিও গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন তামিম ইকবাল। এ ছাড়া এই কমিটিতে জায়গা পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান ও তানজিল চৌধুরি।

বিসিবির সাবেক পরিচালকদের মধ্যে সেখানে সুযোগ পেয়েছেন ফাহিম সিনহা। আগামী ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এডহক কমিটি নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে। সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির মেয়াদ তিন মাস।

আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই এনএসসির পরিচালক। এদিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের বিস্তারিত তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান বলেন, 'একটি ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে (আইসিসিকে)। গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একইসাথে আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। আশা করছি আইসিসির কাছ থেকে আমরা ইতিবাচক রেসপন্স পাব।'

বিসিবির নতুন ১১ সদস্যের এডহক কমিটি কমিটি-

তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

আরো পড়ুন: