ঢাকায় মাইক হেসনসহ পাকিস্তানের ৫ স্টাফ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
বিমানবন্দরে মাইক হেসন, ক্রিকফ্রেঞ্জি
বিমানবন্দরে মাইক হেসন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৮ মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। যদিও এর একদিন আগেই পাকিস্তান দলের কোচিং স্টাফদের একটি দল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বাংলাদেশে পা রেখেছে। শনিবার দুপুর ১২টার দিকে ৫ সদস্যের একটি দল ঢাকায় নামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর দলটির সব ক্রিকেটার দেশে ফিরে গেছেন। তবে কোচিং স্টাফদের কয়েকজন সদস্য শ্রীলঙ্কাতেই রয়ে গিয়েছিলেন। তারাই সবার আগে বাংলাদেশে পা রেখেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, প্রধান কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলি নফকে, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন সরাসরি ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান দল। করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে চলছে এই প্রস্তুতি ক্যাম্প। সেখানে নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ক্যাম্প শেষেই ঢাকার উদ্দেশে রওনা দেবে দলটি।

এদিকে পারিবারিক কারণে নিয়মিত টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা দলের সঙ্গে যোগ দিতে না পারায় ভারপ্রাপ্ত টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইরতাজা কুমাইল। ব্যাটিং কোচ হিসেবে আছেন হানিফ মালিক, ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন দলের সঙ্গে কাজ করছেন।

এ ছাড়াও দলে রয়েছেন পারফরম্যান্স বিশ্লেষক তালহা এজাজ, মিডিয়া ম্যানেজার সৈয়দ নাঈম আহমেদ, নিরাপত্তা ব্যবস্থাপক সালমান লিয়াকত, দলীয় চিকিৎসক ডঃ ওয়াজিদ আলি রফাই এবং ম্যাসিউর মুহাম্মদ এহসান। তারাও পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

আরো পড়ুন: