এরই মধ্যে এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা, ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট।
গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার এবং আপারে বসে খেলা দেখতে সর্বোচ্চ ২ হাজার টাকা গুনতে হবে। ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ১ হাজার টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে ১২০০ টাকা খরচ করতে হবে।
এর বাইরে ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৬০০ টাকা করে। এরই মধ্যে টিকিট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দর্শকরা চাইলে অনলাইনে টিকিট কিনতে পারবেন।
এজন্য তাদের ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd। সেখানে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারবেন দর্শকরা। পাশাপাশি একই নামের এপ থেকেও টিকিট কেনার সুযোগ থাকছে দর্শকদের।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেটের মূল্য তালিকা:
| স্ট্যান্ড | মূল্য |
| গ্র্যান্ড স্ট্যান্ড | ২০০০ |
| ইন্টারন্যাশনাল গ্যালারি | ১০০০ |
| ইন্টারন্যাশনাল লাউঞ্জ | ১২০০ |
| ক্লাব হাউজ | ৬০০ |
| শহীদ আবু সাঈদ স্ট্যান্ড | ৪০০ |
| নর্দার্ন গ্যালারি | ৪০০ |
| ইস্টার্ন গ্যালারি | ২০০ |