পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক-তাইজুল
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র্যান্কিং সাত নম্বরে আছে বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যান্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। দারুণ বোলিং করে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলামও।