৭ উইকেট নিয়ে ১৭ ধাপ এগোলেন শরিফুল, লিটন-হাসানের অবনতি
ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ান পেস আগুনে পুড়ে দুদিনেই টেস্ট হেরেছে বাংলাদেশ। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পেস সহায়ক উইকেটে ব্যাটাররা ভালো করতে না পারলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পেরেছে সফরকারী পেসাররা। বিশেষ করে শরিফুল ইসলাম ছিলেন দুর্দান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ইনিংসে বাঁহাতি পেসারের শিকার সাত উইকেট। খরচা করেছেন মাত্র ৪৮ রান।