পিএসএল নিলামে দল পেলেন রিশাদ-ইমন-নাহিদ, অবিক্রিত বাংলাদেশের ৫০ ক্রিকেটার
প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৯২০ ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশের ৫৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি হলেও তারকা লেগ স্পিনারকে পেতে লড়াই করে রাওয়ালপিন্ডি ও করাচি কিংস।