ক্রিকেটারদের পাশে থাকবেন তামিম, চাওয়া মিঠুনের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছেন তামিম ইকবাল। নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি’র সঙ্গে বাড়ানো হয়েছে বেতনও। বিসিবির এডহক কমিটির প্রধানের এমন সিদ্ধান্তে খুশি মোহাম্মদ মিঠুন। কোয়াবের সভাপতির চাওয়া, ভবিষ্যতেও এভাবে ক্রিকেটারদের পাশে থাকবেন তামিম।