ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে শান্ত, মুমিনুল-নাহিদের উন্নতি
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটারের। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন শান্ত।