‘টেস্টে নাহিদকে মোকাবেলা করতে চাইবেন না বাবর’
অধিনায়কত্বের পাশাপাশি পিএসএলের পুরো মৌসুম জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে পেশোয়ার জালমিকে ফাইনালে তোলেন বাবর আজম। বিপরীতে কয়েকটা ম্যাচ খেলেই পেশোয়ারের সাফল্যে বড় অবদান রেখেছেন নাহিদ রানা। হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে দুজনই জিতলেন পিএসএল শিরোপা। অথচ সপ্তাহখানেক পরই দুজন খেলবেন একে অপরের বিপক্ষে। অ্যারন হার্ডির দাবি, টেস্টে নাহিদকে মোকাবেলা করতে মোটেও মুখিয়ে নেই বাবর।