হৃদয়-মুশফিকের হাফ সেঞ্চুরি ও তাইজুলের ৫ উইকেটে মোহামেডানের জয়
আগের ম্যাচে ৭১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তাওহীদ হৃদয়। এদিনও ৭৭ বলে ৮৬ রানের ইনিংস খেলে মোহামেডানের রান পাহাড় গড়ায় নেতৃত্ব দেন হৃদয়। সাথে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমবার খেলতে নামা মুশফিকুর রহিমের ৭২ ও আফিফ হোসেন ধ্রুবর ফিফটিতে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ পায় টেবিলের শীর্ষে থাকা মোহামেডান। জবাব দিতে নেমে দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও তানভির ইসলামের বোলিং তোপে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।