ওয়েস্ট ইন্ডিজ দলে নিকোলাস পুরানের পর এবার কামিল পুরান
নিকোলাস পুরান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেওয়ার ১৪ মাসের মধ্যেই আরেক পুরানের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কামিল পুরান। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির আলাদা দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।