বিজয়-রাব্বির ব্যাটে জয়ে প্রিমিয়ার লিগ শুরু মোহামেডানের
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে সিটি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান। ৩৭ ওভারের ম্যাচে ৩৫.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।
ফিক্সিং কান্ডে সন্দেহভাজন হয়ে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলা হয়নি এনামুল হক বিজয়ের। ক্রিকেট বোর্ডের সাথে ভুল বোঝাবুঝির অবসান করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার নতুন দলের হয়ে নতুন মিশনে নামবেন এই ব্যাটার। ডিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের প্রায় সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন বিজয়। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে তার ব্যাট। তাই বারবার জাতীয় দলে ডাক পেলেও ২০১৫ সালের পর আর থিতু হতে পারেননি তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছিল বিসিএলের ফাইনাল। সেদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনামুল হক বিজয় জানিয়েছিলেন ‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটেই ফিরবেন না। তবে বিসিবির সঙ্গে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবার। রাগ অভিমান ভুলে এই ওপেনার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) খেলার কথা ছিল এনামুল হক বিজয়। সাউথ জোনের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত খেলেননি ডানহাতি উইকেটকিপার ব্যাটার। দেশের ঘরোয়া টুর্নামেন্টে না খেললেও বিসিএলের ফাইনালের দিন মিরপুরে এসেছিলেন বিজয়। স্টেডিয়াম চত্তরে দাঁড়িয়ে সতীর্থ লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের খেলা দেখে হয়ত আক্ষেপে পুড়েছেন তিনি। স্টেডিয়াম থেকে বের হওয়ার আগে বিজয় নিশ্চিত করেছেন, বিসিবি সম্মান ফেরত না দেওয়ার আগ পর্যন্ত আর ক্রিকেট খেলবেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের বাদ দেয়া হবে। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়েরও। তবে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই বিপিএলের প্রাথমিক নিলাম তালিকা প্রকাশ করা হয়েছিল।
বিপিএল নিলামের আগে কয়েক দফায় বদলানো হয়েছে নিলামে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা। যদিও প্রথম দফায় খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। তবে নিলামের আগের দিন অর্থাৎ ২৯ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যে তালিকাটা দেয়া হয়েছে সেটাতে বেশ কিছু রদবদল দেখা গেছে। মাসখানেক আগেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিক্সিংয়ে অভিযুক্তদের নিলামে রাখা হবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের বাদ দেয়া হবে। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়েরও। তবে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই বিপিএলের প্রাথমিক নিলাম তালিকা প্রকাশ করা হয়েছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবি প্রকাশিত নতুন তালিকায় এই ৭ জনের নাম নেই। ক্রিকফ্রেঞ্জির হাতে এসেছে সেই তালিকা।
গত কয়েক বছর ধরেই টেস্টে ওপেনিং জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। বিশেষ করে তামিম ইকবালের অবসরের পর থেকেই বাংলাদেশের কোনো ওপেনিং জুটিই যেন স্থায়িত্ব পাচ্ছে না। পালাক্রমে জাকির হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে খেলানো হয়েছে। তবে তাদের কেউই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি।
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের মেলে ধরতে পারেন না। এনামুল হক বিজয়ও সেই ক্রিকেটারদের কাতারে নাম লেখাবেন কিনা তা এখনই বলে দেয়ার সুযোগ নেই। ডানহাতি ওপেনার বিজয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।
ঘরোয়া ক্রিকেটের বাইশ গজকে পেলেই আপন মহিমায় জ্বলে উঠেন এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)—সব টুর্নামেন্টেই রানের বন্যা বইয়ে দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার। অথচ জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
মে মাসে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।